Thursday, July 3, 2014

গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয় করুন

Posted in
আপনার সাইটে গুগলের এডসেন্স বিজ্ঞাপন রেখে আয় করতে পারেন একথা এতটাই প্রচলিত যে অন্যান্য ব্যবস্থার বিষয়গুলি অনেকটাই আড়ালে থেকে যায়। আপনি আপনার সাইট থেকে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেও টাকা আয় করতে পারেন। আপনার সাইটে সার্চবক্স থাকবে, ভিজিটর যখন সেখানে কিছু লিখে সার্চ করবেন এবং সেই সার্চের ফল ব্যবহার করবেন তখনই আপনি টাকা পাবেন।
বিষয়টি আরেকটু ভালভাবে দেখা যাক। এর নাম গুগল কাষ্টম সার্চ (Google Custom Search)। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে একটি সার্চবক্স যোগ করবেন। এমনকি আপনার যদি ওয়েবসাইট কিংবা ব্লগ নাও থাকে তাহলে গুগলের সাইটেই সেটা রাখতে পারেন।
সার্চ ইঞ্জিনের একটি নাম দেবেন, যে বিষয়গুলি সার্চ করার সুযোগ দেবেন সেগুলি কিওয়ার্ড হিসেবে উল্লেখ করাবেন। সার্চের ফল হিসেবে কি দেখা যাবে সেটা বলে দেবেন। আপনি যে বিষয়ে ভিজিটর পেতে আগ্রহি অবশ্যই সেধরনের বিষয় বেছে নেবেন।

গুগল এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না

Posted in
এডসেন্স ব্যবহারে উতসাহ দেয়ার ক্ষেত্রে গুগল অগ্রনী ভুমিকা পালন করে। সেইসাথে নিয়ম মেনে সেটা ব্যবহার করা হচ্ছে কি-না সেবিষয়ে অত্যন্ত সচেতন। নিয়মের বাইরে কিছু দেখলে সেই একাউন্ট বাতিল করে দেয়। আপনার বহু দিনের পরিশ্রম মুহুর্তে শেষ হয়ে যেতে পারে। যেকারনে তাদের নিয়মের তালিকাও বেশ দির্ঘ্য (www.google.com/adsense/terms ).
আপনি এডসেন্স ব্যবহারে আগ্রহী হলে যে নিয়মগুলি মানে হবে হবে এবং যে ভুলগুলি করা যাবে না সেগুলি সংক্ষেপে তুলে ধরা হচ্ছে এখানে;
.          একই ব্যক্তি বা প্রতিস্ঠান একাধিক এডসেন্স একাউন্ট ব্যবহার করতে পারবে না। আপনার যদি একাধিক সাইট থাকে এবং সেগুলিতে এডসেন্স ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিন্ন নামের হতে হবে। নয়ত গুগল সবগুলি একাউন্ট বন্ধ করে দেবে।
.          এডসেন্স সম্পর্কিত গুগলের দেয়া কোডের কোনধরনের পরিবর্তন করা যাবে না। সামান্যতম পরিবর্তন করলেই সেই একাউন্ট বাতিল করা হবে।

ঘরে বসে আয় : ইমেইল মার্কেটিং

Posted in
নিজের বাড়িতে বসে ইন্টারনেট ব্যবহার করে আয়ের শতশথ পথ রয়েছে। আপনি তথ্য বিক্রি করতে পারেন, অন্যের জিনিষ ই-বে এর মাধ্যমে বেক্রি করতে পারেন, অন্যের ওয়েবসাইট তৈরী করে দিতে পারেন, অন্যের প্রচারের ব্যবস্থা করতে পারেন। বিক্রির জন্য আপনার নিজের কিছু তৈরী করা প্রয়োজন নেই। তথ্যকে ক্রেতার সামনে তুলে ধরবেন, তিনি অনলাইনে কিনলে আপনি কমিশন পাবেন সেই পন্যের মালিকের কাছ থেকে।
সাধারনত তিনভাবে আপনি এধরনের আয় করতে পারেন, কোন ব্যক্তি যখন কিছু কেনে (Pay per sale), কোন ব্যক্তি যখন ফরম পুরন করে (Pay per lead) এবং কোন ব্যক্তি যখন লিংকে ক্লিক করে (Pay per click). এই ৩টির মধ্যে প্রথমটিতে সবচেয়ে বেশি অর্থ পাওয়া যায় এবং সবচেয়ে বেশি জনপ্রিয়। আর শেষেরটিতে আয় কম এবং জালিয়াতি হয় বলে জনপ্রিয়তাও কম।

ইন্টারনেটে ব্যবসা : বই বিক্রি করুন গুগলের সাহায্যে

Posted in
ইন্টারনেটে মানুষ যাকিছু কেনাকাটা করে তারমধ্যে এক নম্বরে রয়েছে বই। ইবুক রিডার এর প্রসার এবং সাথে আইপ্যাড সহ অন্যান্য ট্যাবলেট, এমনকি মোবাইল ফোনে বই পড়ার সুযোগ আসার সাথেসাথে এই চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আপনি যদি লেখক হন, অথবা প্রকাশক হন, অথবা বই বিক্রিকে পেশা হিসেবে নিতে চান তাহলে এটা সম্ভাবনাময় একটি ক্ষেত্র।
সমস্যা হচ্ছে নিজে বিক্রি করার জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে হবে। সত্যিকারের সমস্যা হচ্ছে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং পাঠকের কাছে পৌছাতে হবে।

ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা

Posted in
ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন বর্তমানে অত্যন্ত আলোচিত বিষয়। বিভিন্ন সুত্র থেকে যারা এবিষয়ে খোজখবর নিচ্ছেন তারা প্রায়ই কিছু ভুল ধারনার শিকার হন।  একাজে হাত দেয়ার আগে ভুল ধারনাগুলি সম্পর্কে জেনে নিন।


.          খুব সহজে, বিনা পরিশ্রমে ইন্টারনেটে আয় করা যায়
এটা সবচেয়ে বড় ভুল ধারনা। আপনি আশা করছেন একজন চাকুরীজীবী কিংবা ব্যবসায়ীর থেকে বেশি আয় করবেন অথচ পরিশ্রম করবেন না এটা বাস্তবসম্মত হতে পারে না। ইন্টারনেটে যে পদ্ধতিতেই আয় করুন না কেন, আপনাকে যথেস্ট সময় এবং মেধা ব্যয় করতে হবে।
.          ইন্টারনেটে আয় করা সকলের পক্ষে সম্ভব না
এটা আরেকটা বড় ভুল ধারনা। ইন্টারনেটে কাজ বলতে যেমন দক্ষ প্রোগ্রামিং বুঝায় তেমনি তুলনামুলক সহজ গ্রাফিক ডিজাইন বুঝায়, কিংবা আরো সহজ ডাটা এন্ট্রি বুঝায়। যে কোন শিক্ষিত মানুষের পক্ষে মানানসই কাজ খুজে নেয়া সম্ভব। তবে একথা অবশ্যই ঠিক, দক্ষতা যত বেশি আয়ের সুযোগ তত বেশি। দক্ষতা যেহেতু বাড়ানো যায় সেহেতু সুযোগও বাড়ানো যায়।

ইন্টারনেটে অর্থ উপার্জনের ৫টি সেরা পথ, Internet earning

Posted in
ইন্টারনেটে অর্থ উপার্জনের বহু উপায় রয়েছে। এই সাইটে প্রায় সবগুলি নিয়েই আলোচনা করা হয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন কোনটি করবেন না এই নিয়ে। সেইসাথে বাংলাদেশের জন্য স্থানীয় কিছু সমস্যা তো রয়েছেই। অনেক সহজ কাজও জটিল কিংবা অসম্ভব হয়ে দাড়ায় অনেকের কাছে।
ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতির তুলনামুলক চিত্র তুলে ধরা হচ্ছে এই লেখায়।


১. গুগল এডসেন্স
গুগল এডসেন্স সবচেয়ে সেরা উপায় এতে আপত্তি করবেন না কেউই। প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেও, নিজে কিছু বিক্রি না করেও মাসে কয়েক হাজার ডলার আয় করা যায়। এমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াই। প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করা।

ইন্টারনেটে আয় - ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন

Posted in
একসময় এর নাম ছিল GetAFreelancer, বর্তমান নাম Freelancer। আউটসোর্সিং কাজের জন্য শীর্ষস্থানীয় প্রতিস্ঠান। তাদের সাইটে রয়েছে লক্ষ লক্ষ কাজ। কম্পিউটার ব্যবহার করে করা যায় এমন যেকোন কিছু। ডাটা এন্ট্রি থেকে প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন থেকে এনিমেশন, ওয়েব সাইট ডিজাইন থেকে মোবাইল, যেকোন কাজই পেতে পারেন তাদের মাধ্যমে। তাদের সাইটে গিয়ে ফরম পুরন করুন, কাজের লিষ্ট দেখে এপ্লাই করতে শুরু করুন।


ফ্রিলান্সারের একটি বড় সুবিধে হচ্ছে এরা অন্যান্য পদ্ধতির সাথে মানিবুকারস নামের অর্থ লেনদেনের ইমেইল পদ্ধতি ব্যবহারের সুযোগ দেয়। বাংলাদেশে পে-পল ব্যবহার করা যায় না, মানি বুকারস ব্যবহার করা যায়।



কিভাবে একাউন্ট করবেন
একাউন্ট তৈরীর জন্য আপনার একটি ইমেইল এড্রেস থাকতে হবে। এখনও যদি না থাকে তাহলে তৈরী করে নিন।

.          তাদের ওয়েবসাইটে যান (www.freelancer.com)।